দুই দিনব্যাপী নাট্যোত্সব

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩১
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় আজ ও আগামীকাল দুই দিনব্যাপী শহীদ মুনীর চৌধুরী স্মরণে একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও হলে আলোচনাসভা ও নাট্যোত্সবের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর পরিবেশিত হবে শহীদ মুনীর চৌধুরী রচিত এবং মোহাম্মদ জসীম উদ্দিন নির্দেশিত নাটক ‘দণ্ড’। পরদিন শহীদ মুনীর চৌধুরী রচিত এবং আবু হাশিম মাসুদ নির্দেশিত নাটক ‘কবর’ মঞ্চস্থ হবে।