মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশীয় টেলিভিশন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়। প্রচার হয় বিশেষ নাটকও। তবে জিটিভি এবার মুক্তিযুদ্ধের অনুষ্ঠানে নতুনত্ব এনেছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিটিভি প্রথমবারের আয়োজন করছে স্বাধীনতার মাসে প্রতিদিনের বিশেষ ধারাবাহিক নাটক ‘মুক্তিযুদ্ধ স্কুল’।
