আরবিট্রেশন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৬
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ল ইন্সস্টিটিউট (আইএলআই) কর্তৃক যৌথভাবে আয়োজিত ও পরিচালিত এডভান্সড আরবিট্রেশন ট্রেনিং গতকাল রাজধানীর একটি হোটেলে সমাপ্ত হয়েছে। দুই গ্রুপে মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী এ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ল ইন্সস্টিটিউটের দুইজন প্রশিক্ষক রোনান ম্যকহিউ ও কার্লোস ডাভিলা এ প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করেন। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) এ প্রশিক্ষণ কর্মসূচী ব্যবস্থাপনা ও পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে। ইন্টারন্যাশনাল ল ইন্সস্টিটিউটের পরিচালক কিম ফান ও বিয়াকের প্রধান নির্বাহী ড: তৌফিক আলী উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি