আর সতর্ক বার্তা নয়, এবার সরাসরি আমেরিকাকে হুমকিই দিয়ে বসল উত্তর কোরিয়া। উরিমিনজোখরি ওয়েবসাইটে এদিন একটি আর্টিকেল পোস্ট করা হয়েছে। তাতে কোরিয়ার জাতীয় শান্তি কমিটির এক সদস্য পরিষ্কার জানিয়েছেন, উত্তর কোরিয়া বর্তমানে রকেট এবং পরমাণু ক্ষেপণাস্ত্রে স্বাধীন একটি রাষ্ট্র এবং এই পরমাণু ক্ষেপণাস্ত্রের আওতায় আমেরিকার বেশকিছু ভূখণ্ড চলে এসেছে। প্রচার কমিটির ওই সদস্যের স্বাক্ষরিত এই আর্টিকেলে আরো বলা হয়েছে, ‘আমাদের পরমাণু ক্ষেপণাস্ত্রের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড খুব ভালোমতো চলে আসায়, ওদের আরো সতর্ক থাকা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে সরকারের শরিক হয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিও। এদিন পৃথক একটি বার্তায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার আসন্ন যৌথ সামরিক মহড়াকে একহাত নিয়ে তাদের সতর্কবাণী, ‘বিস্ফোরণস্থলের খুব কাছেই ছিল কোরিয়ান উপদ্বীপ’। খবর বর্তমান পত্রিকার।
উল্লেখ্য, গত অক্টোবরেও ওবামা প্রশাসনকে পরোক্ষে হুমকি দিয়ে উত্তর কোরিয়া দাবি করেছিল, তাদের পরমাণু ক্ষেপণাস্ত্রের আওতায় আমেরিকা উপমহাদেশীয় বেশকিছু অঞ্চল চলে এসেছে। তখন বিশেষজ্ঞরা সেই দাবি উড়িয়ে দিলেও ডিসেম্বর মাসে তারা যে পরমাণু ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করেছে, সেগুলো সফল হওয়ার পর আর উত্তর কোরিয়ার দাবি উড়িয়ে দেয়া যাচ্ছে না। ডিসেম্বরে পরমাণু ক্ষেপণাস্ত্র উেক্ষপণের পর যে ধ্বংসাবশেষ অবশিষ্ট ছিল, তা পরীক্ষা করে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০ হাজার কিলোমিটারের কাছাকাছি। অর্থাত্ মার্কিন মুলুকের পশ্চিম উপকূল এলাকা এর আওতাধীন। এরপরে ১২ ফেব্রুয়ারিও উত্তর কোরিয়া আর একটি পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল উেক্ষপণ করেছে।
