আজ কলকাতায় জয়া আহসান অভিনীত ‘আবর্ত’ ছবিটি মুক্তি পাচ্ছে। কলকাতার কোন ছবিতে প্রথমবারের মতো অভিষেক ঘটছে তার। জয়া ভক্তদের জন্য নতুন তথ্য হলো খুব শিগগিরই কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান ভেংকটেশ ফিল্মস এর পরবর্তী ছবির জন্যও চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। জয়া ইত্তেফাককে বলেন, ‘এখনও নতুন ছবির ব্যাপারে চুক্তিবদ্ধ হইনি তাই সে ব্যাপারে কিছু বলতে চাই না। তবে আজ কলকাতার হলগুলোতে আমার ছবির রেসপন্স কেমন সেটি দেখতেই হলে ঢুকবো। এক কথায় খুবই রোমাঞ্চিত আমি।’ এর আগে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা চলচ্চিত্রের জন্য কলকাতা চলচ্চিত্র উত্সবে ব্যাপক প্রশংসিত হন তিনি। সেখানেই তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। একই সাথে গেরিলা ছবির জন্য তাকে বিশেষ সম্মাননা দেয় কলকাতা উত্সব কমিটি।
অরিন্দম শীল অভিনীত ও পরিচালিত আবর্ত ছবিটি আজ কলকাতার একাধিক সিনেমাহলে এবং শিলিগুড়ি, দুর্গাপুরসহ প্রায় ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
