বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ২০১৩-১৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ সংবাদদাতা মো: সাইদুজ্জামান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ সাইদুর রহমান শামীম (চ্যানেল আই)।
গতকাল বৃহস্পতিবার এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বিএসজেএ’র চতুর্দশ দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে কার্যকরী পরিষদের ১৩টি পদের মধ্যে শুধু সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর ১২টি পদের সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক ও ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
নতুন কমিটি:সভাপতি-মো: সাইদুজ্জামান (কালের কণ্ঠ), তিন সহসভাপতি-আরিফুর রহমান বাবু (সকালের খবর), তারেক মাহমুদ (প্রথম আলো) ও জুনায়েদ হোসেন (একুশে টেলিভিশন), সাধারণ সম্পাদক-সৈয়দ সাইদুর রহমান শামীম (চ্যানেল আই), যুগ্ম-সম্পাদক-রায়হান আল মুঘনি (ডেইলী সান), অর্থ-সম্পাদক-আনিছুর রহমান পল্টু (ডেইলী স্টার); নির্বাহী সদস্য: অঘোর মণ্ডল (এটিএন নিউজ), মাহাবুব আলম খান (এটিএন নিউজ), মুহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী (মাছরাঙা টেলিভিশন), এস, এম, সুমন (বৈশাখী টেলিভিশন), আব্দুল্লাহ হীরা (চ্যানেল 9), আহমেদ রাকিব (চ্যানেল ২৪)।-খবর বিজ্ঞপ্তির।
