দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা\ দুর্গাপুরে পৌর শহরের মোক্তারপাড়ার বাসিন্দা মরহুম আফতাব উদ্দিন মোড়লের পুত্র ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের শেষবর্ষের ছাত্র ফয়সাল আহম্মেদ রিংকু উপজেলার গোদারিয়া চৌরাস্তা নামক স্থানে বুধবার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ও মোটর সাইকেলেআরোহী তার ছোট ভাই পল্ল¬ব আহমেদ গুরুতর আহত হয়।
