অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রশিক্ষণ ক্যাম্প ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জনের দল নিয়ে বিসিবি একাডেমিতে ক্যাম্প শুরু ৩ মার্চ থেকে। নির্বাচিত ক্রিকেটারদের আগামী ২ মার্চ বিসিবি একাডেমিতে বিকেল চারটায় রিপোর্ট করতে বলা হয়েছে।
ডাক পাওয়া ক্রিকেটার: জয়, সাদমান ইসলাম, নাজমুল হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সুমন, আবু সাঈদ সরকার, মেহেদী হাসান, সাঈফ হাসান, রাহাতুল ফেরদৌস, মো. সাইফুদ্দিন, নেহাদ উজ আমান, মইনুদ্দিন মামুন, জুবরি হোসেন, জসিম উদ্দিন, আবু সায়েম, অনিল বাবু, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিলন, মেহেদী হাসান রান, রিফাত প্রধান, তৌইদাল ইসলাম ও আশিকুল ইসলাম।
