ঘটনার দিনই ব্যাপক সমালোচনা হয়েছিল জাতীয় দলের ব্যাটসম্যান জহুরুল ইসলামের এই কাণ্ড নিয়ে। বিসিএল ফাইনাল চলা অবস্থায় সকালে গিয়ে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে টুর্নামেন্ট খেলে এসেছিলেন। বিসিবির অনুমতি না নিয়ে এই ঘটনা ঘটানোয় জরিমানা করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি। বিসিএল ফাইনালের ম্যাচ ফির অর্ধেক কেটে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
জহুরুল বিসিবির অনুমতি না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলেছেন মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ওই দিন বিসিএল ফাইনালেরও খেলা ছিল। এই ঘটনা প্রকাশ হওয়ার পর জহুরুল চিঠি দিয়ে ভুল স্বীকার করেন। এ জন্য বিসিবি শৃঙ্খলা কমিটি অল্প শাস্তিতেই ছেড়ে দিয়েছে তাকে।
