দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৭:৪৯
আজ ১৮ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৯ রবিউস সানি ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ২ ও ৭। শুভবার: সোমবার। শুভরত্ন: চন্দ্র কান্তমনি ও নেপচুন। প্রকৃতিগতভাবে আপনি: রোমান্টিক কল্পনাপ্রবণ ও সৃজনশীল। আপনার অনুভূতি ও অন্তর্দৃষ্টি প্রখর। পরিবেশ দ্বারা সহজেই প্রভাবিত হন। আপনার আগ্রহ ব্যাপক। তবে মানসিকভাবে আপনি অস্থির চঞ্চল। অভিনয় ও আত্মপ্রকাশের গুণ আছে আপনার। আপনার ধর্মানুরাগ প্রবল। মেধাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য আপনার ইচ্ছাশক্তিকে সুদৃঢ় করতে হবে এবং উদ্দেশ্য স্থির করে অন্য কোন দিকে না তাকিয়ে লক্ষ্যপানে এগুতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সাহিত্যিক টমাস উলফ, জন আভিং, অভিনেতা মোস্তফা, উর্দু সাহিত্যিক মিসেস আন্দালিব জাহরে, নীলরতন মুখোপাধ্যায়, শিহাব সরকার, মোহাম্মদ বরকত উল্লাহ। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যবসায়িক মন্দা কেটে যেতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না । বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ ভাগ্যোন্নতির ক্ষেত্রে কারো সহযোগিতা পাবেন। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। দুশ্চিন্তা হ্রাস পাবে। সেবামূলক কাজে আনন্দ পাবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। চাকরিজীবীদের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। আর্থিক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। বিবাহিত দম্পতিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পারস্পরিক সমঝোতা বজায় থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ আর্থিক ব্যাপারে দুর্ভাবনা আজও নাও কাটতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হতে পারে। আপনজনের সহযোগিতা আশা করতে পারেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পাওনা টাকা পুরোপুরি আদায় নাও হতে পারে। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। প্রাপ্ততথ্য ভালো করে যাচাই করে নিন। অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত হবে। প্রবাসীদের জন্য দিনটি শুভ। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ রাজনৈতিকদের সতর্ক থাকতে হবে। ক্ষমতার অপব্যবহার হতে বিরত থাকুন। ঘনিষ্ঠকারো সহযোগিতায় উপকৃত হবেন। ছাত্র-ছাত্রীদেরকে সতর্ক থাকতে হবে। পড়াশুনায় নতুন কোনো সমস্যার উদ্ভব হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ চারুশিল্পী ও সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃষ্টিশীল কাজে আনন্দ ও সাফল্য পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেবেন না। নিজের অবহেলায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুযোগ হাত ছাড়া হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ কাজকর্মে অবহেলা করিবেন না। অন্যথায় ক্ষতিগ্রস্ত হবার আশংকা আছে। পাওনা আদায় বিলম্বিত হতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। আপনজনের সাথে বিরোধ পরিহার করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ পাওনা টাকা সবটা আদায় করা কঠিন হবে। ব্যবসায়িক দিক আজ ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান নাও হতে পারেন। অহেতুক ঝুঁকি নেবেন না। অকারণ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।