গত ২৩ ফেব্রুয়ারি শনিবার সুইড বাংলাদেশ পরিচালিত নরসিংদী সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী রেলওয়ে স্কুল মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক এড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সুইড বাংলাদেশ’র সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া পরিষদের মহাসচিব এমএ বাতেন, গ্রাম সম্পদ উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান সৈয়দ কামরুল ইসলাম, সুইড বাংলাদেশের মহাসচিব মোঃ হেমায়েত উদ্দিন। এড. কানিজ ফাতেমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএন জামান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী, বিশিষ্ট সমাজ সেবক বাবুল মিয়া। বক্তৃতাকালে স্থানীয় সমাজ সেবক বাবুল মিয়া প্রতিবন্ধী স্কুলের জন্য একটি জায়গা বরাদ্ধের ঘোষণা দেন। সে পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের প্রশাসক এড. আসাদোজ্জামান এই জায়গার উপর প্রতিবন্ধীদের জন্য একটি ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন। এছাড়া বিশেষ অতিথি ড. মশিউর রহমান মৃধা, প্রতিবন্ধী স্কুল পরিচালনা এবং এর উন্নয়নের ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর এগে সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি এড. কানিজ ফাতেমা প্রতিবন্ধী স্কুলের বিভিন্ন সমস্যা অতিথিবৃন্দের সামনে তুলে ধরেন এবং এসব সমস্যার সমাধানে উপস্থিত অতিথিবৃন্দসহ সমাজের সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
