পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার বিকালে গোলখালীর বড় গাবুয়া গ্রামের বসত বাড়িতে দেশি প্রজাতির উন্নত সবজির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নবজীবন, স্যাপ-বাংলাদেশ, সেইভ দি চিলড্রেন, আইডিই বাংলাদেশ ও ওয়ার্ল্ড ফিস এর সহযোগিতায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠদিবস অনুষ্ঠানে গোলখালী ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক মোঃ সবুজ হাওলাদার, মোসাঃ রাহিমা বেগম, মোঃ মিজান হাওলাদার ও মোঃ জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হেমায়েত হোসেন ডেপুটি ম্যানেজার সেভদি চিলড্রেন, মোঃ আজিজুল হক স্যাপ বাংলাদেশ, মোঃ মাসুদ আইডিই বাংলাদেশ, মোঃ ফোরকান আহম্মেদ ট্যাকনিকাল অফিসার সেভদি চিলড্রেন, আঃ লতিফ, মোসাঃ মমতাজ বেগম, মোঃ এনায়েত হোসেন প্রমুখ।
