ডিমলায় ওয়াশিং ডিভাইস বিতরণ

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৭:৫৯
নীলফামারীর ডিমলায় নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে ২৪৪টি হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ করা হয়। আরডিআরএস বাংলাদেশের ইমপ্রুভিং ওয়াটসান এন্ড পারসোনাল হাইজিন প্রজেক্ট ডিমলা বিনামূল্যে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ৩০লিটারের হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ করেন। উপজেলার ১০টি ইউনিয়নে নিরাপদ পানি, স্বাস্থ্যসন্মত পায়খানা ও ব্যক্তিগত স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ। উপজেলা প্রশাসন ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়, ৪১টি মাধ্যমিক ও ২৬টি মাদ্রাসায় প্রধানদের হাতে হ্যান্ড ওয়াশিং ডিভাইস তুলে দেয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শেলিনা বেগম, আরডিআরএস বাংলাদেশের ইমপ্রুভিং ওয়াটসান এন্ড পারসোনাল হাইজিন প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার আব্দুস ছালাম, এ্যাডভোকেসি কর্মকর্তা চঞ্চল কুমার শাহা, সদর ইউপি ফেসিলেটর সাদেকুল আলম প্রমুখ ।