উপজেলার দহবন্দ ইউপি ভবনে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জানা গেছে, গতকাল বুধবার এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত এসডিএলজি প্রকল্পের আওতায় সিআইজি ফোরাম রিফ্রেশার্স প্রশিক্ষণ দহবন্দ ইউপি ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান মণ্ডল। প্রশিক্ষণটিতে সহায়তা করেন প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম ও একরামুল আলম।
