দিনাজপুরে শিশু মেলা

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৮:০১
দিনাজপুর শহরকে শিশুবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুর পৌরসভা ও অন্যান্য-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে আসছে। উন্নয়নের অংশ হিসেবে ভালনার্যাবল চাইল্ড ওয়েলবিং প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শুক্র ও শনিবার ২দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী শিশু মেলা ২০১৩ বড়মাঠ সংলগ্ন দিনাজপুর শিশু পার্কে আয়োজন করে। মেলার উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। মিঃ মাইকেল গোমেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র এডিপি ম্যানেজার, ফুলবাড়ী ক্লাস্টার, রংপুর বিভাগ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানি বাগচী, শিশু একাডেমীর সংগঠক মোঃ সাইফুল আলম, মোঃ মনির হোসেন, ওসি আব্দুল কাদের জিলানী, লিটন মন্ডল প্রমুখ।