আধুনিক ভারতীয় কন্যা হতে চান সোনম কাপুর!

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:০৭
‘সাওয়ারিয়া’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন অনিল কন্যা সোনম কাপুর। তারপর বেশ ক’টি ছবিতে অভিনয় করলেও বলিউডে তেমন ভালো জায়গা করে নিতে পারেননি তিনি। তবে ‘দিল্লি সিক্স’ ও ‘প্লেয়ার্স’ ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল। নিয়মিতই এক্সপেরিমেন্ট চালাচ্ছেন শীর্ষ নায়িকাদের কাতারে ঠাই পাওয়ার। যে কারণে কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছেন বিকিনিতে অভিনয়ের। ইয়াশ রাজ ফিল্মসের নতুন ছবিতে তাকে বিকিনি পড়ে অভিনয় করতেও দেখা যাবে। এবার সোনমের মনে জাগল নতুন আকাঙ্খা, আধুনিক ভারতীয় কন্যার চরিত্রে অভিনয় করতে চান তিনি। যদিওবা ‘প্লেয়ার্স’ ছবিতে এই চরিত্রের অনেকটাই ছাপ রয়েছে, কিন্তু সেখানে তিনি সন্তুষ্ট নন, তাই পুরোদস্তুর আধুনিক ভারতীয় কন্যা সেজে পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি।