একের পর এক রেকর্ড এডেলের

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:০৭
‘রোলিং ইন দ্য ডিপ’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী এডেল গত প্রায় আড়াই বছর ধরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন, দখল করে নিচ্ছেন সব শীর্ষস্থানগুলো। একসঙ্গে ৬টি গ্র্যামি পেয়ে গিনেজে রেকর্ড গড়ার পাশাপাশি গত বছর সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামও ছিল তার। তারপর মাত্র ১০ মিনিটে ‘স্কাইফল’ ছবির একটি গানের রেকর্ড করে আরও একবার গিনেজ রেকর্ড গড়লেন তিনি। সম্প্রতি অর্জন করলেন অস্কার অ্যাওয়ার্ড। এ ছাড়াও আরও অনেক কিছুতেই শীর্ষ ও রেকর্ড ভঙ্গের মতো কাজ করেছেন তিনি। সম্প্রতি এক জরিপে জানা যায় ২০১২ সালে বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ৮.৩ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি হয় তার। শুধু তাই নয় বিশ্বব্যাপী অডিও ইন্ডাস্ট্রিতে ০.৩ শতাংশ অথবা ১৬.৫ বিলিয়ন রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। যা ১৯৯৯ সালের পর এবারই ঘটল। উল্লেখ্য, বিশ্বব্যাপী সর্বাধিক অ্যালবাম বিক্রির প্রথম স্থানে রয়েছে কার্লি র্যা জেপসিনের ‘কল মি ম্যায়বি’ অ্যালবামটি। গ্রন্থনা :বিনোদন ডেস্ক