কলকাতায় গতকাল মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত প্রথম ছবি ‘আবর্ত। সারা ভারতে প্রায় ৬৫টি সিনেমা হলে এই ছবিটি রিলিজ হয়। ছবিটির প্রথম দিনের বক্স রিপোর্ট অনুযায়ী ছবিটি ব্যবসাসফল। সেই হিসেবে জয়ার একটি সফল সূচনায় বলা যায়। এ ছাড়া ভারতীয় মিডিয়া আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কটি দৈনিক জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করেছে। জানা গেছে খুব শিগগিরই জয়া তার কলকাতায় নতুন চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন। ছবিতে কলকাতার অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সাথে তাকে দেখা যাচ্ছে।
