আগামীকাল ‘ইত্যাদি’র পুনপ্রচার

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:০৭
আগামীকাল রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে দর্শক নন্দিত অনুষ্ঠান ‘ইত্যাদি’র বাংলাদেশ সামরিক জাদুঘরে ধারণ করা পর্বটি। উল্লেখ্য ‘ইত্যাদি’র বহুল প্রশংসিত এই অনুষ্ঠানটি বাংলাদেশ সামরিক জাদুঘরে ধারণ করা হয়েছিল গত বছরের মহান স্বাধীনতার মাসে। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল দু’টি মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৮০ বছর বয়স্ক প্রতিবন্ধী বৃদ্ধ রফিকুল ইসলামের অন্যরকম জীবন সংগ্রামের উপর ছিল একটি হূদয় ছোঁয়া প্রতিবেদন। ‘ইত্যাদি’তে প্রচারিত রফিকুল ইসলামের জীবন সংগ্রাম দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। মধুপুর উপজেলা’র ১৭ জন শ্রমজীবি মানুষের ক্ষুদ্র প্রচেষ্টায় গড়ে ওঠা বিদ্যালয়ের উপর ছিল একটি শিক্ষামূলক প্রতিবেদন। পাশাপাশি রয়েছে সাবিনা ইয়াসমিনের গান।