অকপটে প্রেমের বিষয়ে স্বীকার করলেন বিন্দু

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:০৮
এশিয়ান টিভির সেলিব্রিটি শো’ ‘রাতের তারা’র এ সপ্তাহের অতিথি হিসেবে ছিলেন লাক্স সুন্দরী বিন্দু। বিন্দু তার ক্যারিয়ার, প্রেম, বিয়েসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন অকপটে উপস্থাপকের নানান প্রশ্নের উত্তরে। এ ছাড়াও মডেল অভিনেত্রী আরেফিন শুভর সাথে তার প্রেম ও বিচ্ছেদ অতঃপর বর্তমান সম্পর্কের রসায়ন নিয়েও কথা বলেছেন তিনি। সাংবাদিক কামরুজ্জামানের গ্রন্থনা ও উপস্থাপনায় এমন জটিল কিছু প্রশ্নের মুখোমুখি হয়ে নিজের প্রেম নিয়ে অকপট স্বীকারোক্তি করলেন বিন্দু। ‘রাতের তারা’ অনুষ্ঠান প্রসঙ্গে উপস্থাপক বলেন, ‘অনুষ্ঠানটি যেহেতু দীর্ঘক্ষণের একটি আলাপচারিতা, তাই অনুষ্ঠানে ক্যারিয়ারের নানান প্রসঙ্গসহ বিভিন্ন অনালোকিত বিষয়গুলোও তুলে ধরার চেষ্টা করি। এর আগে অনন্ত, নীরব, তিন্নিসহ বেশ কজন তারকা যা বলে গেছেন তা এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রথম বলেছেন। দর্শকদের তাই প্রতি পর্বেই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। আর অনুষ্ঠানটি লাইভ হওয়ার কারণে যেকোনো প্রশ্নে আমরা তারকাদের তাত্ক্ষণিক একটি রেসপন্স তুলে ধরতে পারি।’ উল্লেখ্য, এর আগে নিরব ও নবাগতা অমৃতাকে নিয়ে ‘রাতের তারা’র একটি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপকের সাথে বাদ বিবাদ মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়। সরাসরি ধারণকৃত গতকাল রাত ১০টায় প্রচারিত ‘রাতের তারা’ অনুষ্ঠানটি পুনপ্রচার হবে আজ বিকেল ৪টায়, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. ইমরান আলী।