প্রতিটি মানুষ এ পৃথিবীতে আসে চিরাচরিত স্বাভাবিক নিয়মে এর মধ্যে কিছু মানুষের কর্ম তাকে করে পরিচিত, আলোচিত, সমালোচিত। কর্ম দ্বারাই কেউ হয় বিখ্যাত, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে, হয়ে ওঠে অসাধারণ। তখন সেই মানুষ আর ব্যাক্তি আমির মধ্যে সীমাবদ্ধ থাকেনা, হয়ে যান সমাজের রাষ্ট্রের তথা পৃথিবীর সম্পদ। তাদের এই ব্যাক্তি আমিকে অতিক্রম করার পেছনে রয়েছে বহু ত্যাগ সাধনা, একাগ্রতা। তাদের এই অসাধারণ আমি হয়ে ওঠার পথ পরিক্রমাকে একুশের ক্যামেরায় তুলে আনার প্রয়াসে ‘অতঃপর আমি’ অনুষ্ঠানটি।
এবারের ‘অতঃপর আমি’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন বিশিস্ট্য নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মমতাজ ইদ্দিন আহমেদ। স্বনামে বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠার গল্প বলবেন অতঃপর আমি অনুষ্ঠানটিতে। মহোসিনা রহমানের উপস্থাপনা ও প্রযোজনায় একুশে টেলিভিশনে আজ শনিবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
