এক পরীর গল্প

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:০৯
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘এক পরীর গল্প’। নাটকে অভিনয় করেছেন—হুমায়ুন ফরীদি, লিটু আনাম, তানিয়া, টুম্পা, অরণ্য, রেবেকা মনি, ফারজানা জয়া প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—পরী মেয়েটা যেন কেমন! তার মনের কোনো স্থিরতা নেই। আর ভনিতারও শেষ নেই। বান্ধবী কলিকে নিয়ে অভিনব কিছু অভিযানে নামে পরী। পরীর খপ্পড়ে পড়ে কেউ হাসছে, কেউ কাদঁছে, কেউ বা বিস্ময়ে হতবাক। সোহাগের গাড়ি থেকে জুয়েলারী দোকানের স্বর্ণ— কোনো কিছুই বাদ পড়ে না পরীর চুরির তালিকা থেকে। আর সবার অগোচরে সোহাগের মনটাও যে চুরির তালিকায় থেকে যায়। পরীকে কাছে পেয়ে সোহাগ যেন হাতে স্বর্গ পেয়ে যায়। এভাবেই এগিয়ে যায় নাটকটি।