জনপ্রিয় অভিনেতা কামাল হাসানের স্বপ্নের প্রজেক্ট ছিল ‘বিশ্বরূপম’। এর মুক্তি নিয়েও নানা ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলাটি রাজনৈতিক কারণে সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য কামাল হাসানের। সব ঝামেলা উতরে গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় তার ‘বিশ্বরূপম’ ছবিটি। মুক্তির দিন থেকেই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে আসছে ছবিটি। এক পর্যায়ে তামিল ছবির রেকর্ড ভঙ্গ করে। ৯৫ কোটি রুপি ব্যায়ের এই ছবিটি এরইমধ্যে ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।
