রাজারহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৩৭
কুড়িগ্রামের রাজারহাটে মেহেদীর রং মুছতে না মুছতেই পাষণ্ড স্বামীর বলি হয়েছে ৫ মাসের অন্তঃসত্ত্বা নববধূ আছিয়া। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলা বিদ্যানন্দ ইউনিয়নের বাতি মৌজার চন্দ্রের পাড়ের আবুল কাশেমের কন্যা আছিয়া বেগম (২২) এর সাথে এক বছর আগে পার্শ্ববর্তী তৈয়বখা গ্রামের মৃত কোবাদ আলীর পুত্র হারুন-অর-রশিদ (২৫) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে হারুন ও তার পরিবারের লোকজন কারণে অকারণে আছিয়ার উপর নির্যাতন করতো। ঘটনার দিন মঙ্গলবার রাতে হারুন তার স্ত্রীকে বেধরক মারপিট করতে থাকলে সে জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থার বেগতিক দেখে পাষণ্ড স্বামী ও তার পরিবারের লোকজন বিষ মুখে ঢেলে দেয়। কিছুক্ষণ পর আছিয়া বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে চিত্কার করতে থাকে। এলাকাবাসী ছুটে এলে আছিয়াকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর থেকে হারুনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাজারহাট থানায় হারুন-অর-রশিদ (২৫), আব্দুল্লাহ (৪০), হক্কানী (৩৮), ছালেহা বেগম (৩০), আনোয়ারা (৫০) কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।