উপজেলার নায়েরগাঁও বাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় বাজারের ৫টি দোকান ভস্মিভূত ও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়। এছাড়া ঐ রাতে দোকানে লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নায়েরগাঁও বাজারের সুমনের স্বর্ণের দোকান, বিল্লাল মুন্সীর আড়ত্, স্বপন দাসের মুদি দোকান, স্বপন পালের মুদি দোকান চিত্তরঞ্জন দাসের কাড়রের দোকান ভস্মিভূত হলে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।
