কক্সবাজারে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:১৯
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম পাড়া জেলে পল্লীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত আমিনা খাতুন (৮) ও জাহাঙ্গীর আলম (১৮) নামের দুই ভাই-বোন মারা গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।