ঢাকাস্থ মদন ছাত্র কল্যাণ ফোরামের নির্বাচন

সভাপতি তারেক সম্পাদক সানোয়ার

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:১৯
ঢাকাস্থ নেত্রকোনা জেলার মদন উপজেলা ছাত্রকল্যাণ ফোরামের (সাবেক-ঢাকাস্থ মদন ছাত্রকল্যাণ পরিষদ) কার্যনির্বাহী কমিটির (২০১৩-২০১৫) নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে তারেক মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে সানোয়ার হুসাইন নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জল। নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সহ-সভাপতি শরিফুজ্জামান নাঈম, হিমেল হাসান ও ইকবাল হুসাইন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকারিয়া নয়ন ও শাহীন, সাংগঠনিক সম্পাদক নাফিস হায়াত তন্ময়, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল। অর্থ সম্পাদক পদে নূরে আলম রাতুল ও প্রকাশনা সম্পাদক পদে রাফসান জানি নির্বাচিত হন।-প্রেস বিজ্ঞপ্তি