নতুন চলচ্চিত্র মোস্ট ওয়েলকামের শ্যুটিংয়ে এখন ভারতের চেন্নাইয়ে আছেন চিত্রনায়িকা বর্ষা। এমএ জলিল অনন্ত ও অনন্য মামুনের পরিচালনায় মোস্ট ওয়েলকাম-এর সিকুয়্যাল ছবিটির একটি গান ও ফাইট দৃশ্যের শ্যুটিংয়ে গত এক সপ্তাহ ধরেই রয়েছেন তিনি সেখানে। ছবির শ্যুটিং প্রসঙ্গে বর্ষা বলেন, এ ছবিটির প্রতি দর্শকদের প্রত্যাশা অনেক। আর এ কারণেই মোস্ট ওয়েলকাম-টু-এর সিক্যুয়ালে আরো চমক থাকছে। এরই মধ্যে সিক্যুয়েন্স করা হয়েছে। বাকি রয়েছে ছবির হিরো অনন্ত’র অ্যাকশন দৃশ্যের কাজ। অনন্ত-বর্ষা জুটির এই মোস্ট ওয়েলকাম টু ছবিটির চেন্নাইয়ে শ্যুটিং শেষ করেই ঢাকায় কিছুদিন শ্যুটিং চলবে। এ মাসের শেষ দিকে লন্ডনে শ্যুটিংয়ের জন্য পুরো ইউনিট আবার যাবে দেশের বাইরে।
