মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত পাঁচ

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:৩৪
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। এরমধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নিহত হয়েছে। নিহতদের মধ্যে শাহাজ উদ্দিন (৪৫) ও খোকন (২০) দুইজনের পরিচয় জানা গেছে। আহত ৫ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, মিরপুর এক নম্বর বেড়িবাঁধ এলাকায় লাক্সারি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংর্ঘষ হয়। এ সময় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ৮ জনকে শেরেবাংলানগরস্থ পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে ৩ জনকে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। আহত ৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।