ছাদ থেকে পড়ে শিশু নিহত

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:৩৫
ছুটির দিন। ছিল না পড়াশুনার চাপ। আর মনের আনন্দে বাসার ছাদে গিয়ে আপন মনে খেলছিল আট বছরের শিশু ইমরান হোসেন। এক পর্যায়ে অসর্তক অবস্থায় পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে যায় সে। মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকালে রাজধানীর কাজীপাড়ায়। ইমরান শিশু শ্রেণিতে পড়ত। গ্রামের বাড়ি ঝালকাঠির সদর থানায়। শিশুটির বাবা জাকির হোসেন জানান, তিনি মিরপুরের কাজীপাড়ায় ৭৫২ নম্বরে পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তার দুই ছেলের মধ্যে ইমরান ছোট। বিকাল ৪টার দিকে বাড়ির ছাদে খেলতে গিয়ে অসতর্কতায় নিচে পড়ে যায় সে।