নীলফামারীর সীমান্তে বিএসএফের রেড এলার্ট, সতর্ক বিজিবি

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:২২
নীলফামারীর সাথে ৫১ কিলোমিটার ভারতীয় সীমান্তে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিএসএফ রেড এলার্ট জারি করেছে। ডোমার ও ডিমলা উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন সূত্র বিষয়টি জানিয়েছে। জামায়াত-শিবির বা জঙ্গিগোষ্ঠী ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা সৃষ্টি না করতে পারে সেজন্য এ রেড এলার্ট জারি করেছে। বিএসএফের কাছ থেকে বিজিবি আনুষ্ঠানিকভাবে কোন খবর না পেলেও তারাও সতর্কতা অবলম্বন করে সীমান্তের কাছাকাছি ক্ষেত-খামারে ও সীমান্ত পথ দিয়ে বাংলাদেশের লোকজনকে চলাচল না করতে পরামর্শ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তে বিএসএফের সার্চলাইটগুলো প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টা জ্বালিয়ে রাখলেও গত বৃহস্পতিবার সারারাত এবং গতকাল শুক্রবার দিনের বেলাতেও জ্বালিয়ে রেখে সীমান্তজুড়ে টহল দিয়েছে। সীমান্তে গতকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।