মেঘনা ও মেঘনা-গোমতী সেতু ১৫ থেকে ২১ মার্চ বন্ধ থাকবে

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৪৪
মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুদ্বয়ের শেষ পর্বের স্থায়ী মেরামত কাজের জন্য আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত সেতুদ্বয়ের উপর দিয়ে সকলপ্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। যোগাযোগ মন্ত্রণালয় সেতুদ্বয়ের মেরামতকালীন ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের জন্য কাঁচপুর ব্রিজ (ঢাকা)-তারাবো মোড় (রূপগঞ্জ)-নরসিংদী-আশুগঞ্জ-ভৈরব-সরাইল বিশ্বরোড-ময়নামতি-চট্টগ্রাম সড়ক এবং চট্টগ্রাম-ঢাকা রুটে যাতায়াতের জন্য ময়নামতি-সরাইল বিশ্বরোড-ভৈরব-আশুগঞ্জ-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-ঢাকা সড়ক ব্যবহার করার অনুরোধ করেছে।