গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০২ মার্চ ২০১৩, ১৯:৩৪
বিশ্বের বিভিন্ন দেশে নানা আকৃতি ও স্বাদের যেসব চকোলেট পাওয়া যায় তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি হলো মুদ্রাকৃতির চকোলেট। সাধারণত ধাতব মুদ্রার আকৃতির এই চকোলেটগুলো সাধারণ মুদ্রার আকারের কাছাকাছি হলেও গেল বছরের শেষার্ধে এ ধরনের মুদ্রাকৃতির চকোলেট বা কয়েন চকোলেটের সবচেয়ে বড় সংস্করণটি বানিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ইতালির একদল চকোলেট নির্মাতা। গত নভেম্বরে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ডে’তে বানানো এই চকোলেটটির ব্যাস ছিল ১৯৬ সেন্টিমিটার (৬ ফুট ৫ ইঞ্চি) এবং এটির পুরুত্ব ছিল ১৭ সেন্টিমিটার (৬.৭ ইঞ্চি)। আর ঢাউস আকৃতির এই চকলেটটির চূড়ান্ত ওজন দাঁড়ায় ৬৫৮ কেজি বা ১৪৫০ পাউন্ডে।