ফো কা স

পরবাসিনীর ৪ ফরাসি

আপডেট : ০২ মার্চ ২০১৩, ১৯:৩৮
দেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘পরবাসিনী’র টানা শুটিং চলছে দেশের বিভিন্ন লোকেশনে। তবে সায়েন্সফিকশন ছবি বলে এর লোকেশনেও বৈচিত্র্য অনেক। গেল কয়েকদিন ধরে ঢাকার মেঘনা নদীর বালুচরে এক ভিন্ন লোকেশনে শুটিং করা হয়। তবে এবারের শুটিংয়ে দেশীয় শিল্পীদের পাশাপাশি অভিনয় করেন ৪ ফরাসি শিল্পী। তারা হলেন, ফানেলি নিকোল, সেডরিক জোয়ান, জ্যাক ব্রুনো ও জন ব্রিগ্রিত। ছবিতে পরিচালক স্বপন আহমেদের সাথে ছবির বাংলাদেশি শিল্পী দাউদ হোসেন রনিসহ ফরাসি শিল্পী ও চলচ্চিত্র ইউনিটকে দেখা যাচ্ছে। উল্লেখ্য, সায়েন্স ফিকশনধর্মী এই চলচ্চিত্রের মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও মেহজাবিন।