‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই’, ‘একটা গন্ধমের লাগিয়া’, এমন অসংখ্য গানের বরেণ্য শিল্পী জানে আলম তার সংগীত ক্যারিয়ারের ৪০ বছর পূর্ণ করল। আর এই ৪০ বছর উপলক্ষে সম্প্রতি ৩৩ গানের একটি অনবদ্য অ্যালবাম প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জানে আলম বলেন, ‘নিজের গানের ক্যারিয়ারে ৪০ বছর অনেক বড় বিষয়। কীভাবে এতটা সময় পার করে দিলাম জানি না। দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেয়েছি বলেই এটা সম্ভব হয়েছে। তবে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আলাদা একটা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আমার। কিন্তু বর্তমান এই রাজনৈতিক অস্থিরতার কারণে তারিখ চূড়ান্ত করতে পারছি না। তবে খুব শিগগিরই একটা গানের অনুষ্ঠানসহ একটা সম্মিলনের আয়োজন করব।’
উল্লেখ্য, জানে আলম তার এই দীর্ঘ সংগীত জীবনে মোট ৭৯টি অ্যালবাম প্রকাশ করেছেন। এবারের এই ৩৩ গানের অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন মানাম আহমেদ।
