মাছরাঙা টেলিভিশনে প্রতি
রবিবার রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে এসএমএসভিত্তিক জনপ্রিয় লাইভ কুইজ শো ‘টেলিকুইজ’। ‘টেলিকুইজ’ একটি লাইভ এসএমএস ভিত্তিক কুইজ শো। আজ এই অনুষ্ঠানটি ৫০ পর্ব পূরণ করতে যাচ্ছে। আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন মুকিত ও নাফিজা। উল্লেখ্য, অনুষ্ঠানে দর্শকদের জন্য ৫টি প্রশ্ন থাকে ৫টি ভাগে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য দর্শক সময় পায় ৪ মিনিট। অনুষ্ঠান চলাকালীন টেলিভিশনের পর্দায় দেখানো প্রশ্নের উত্তর দিয়ে নগদ রিচার্জসহ ৫০ হাজার টাকা জয় করা যায়।
