আদিতমারীতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১২
গতকাল শনিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণীর ছাত্র রাশিদ করিম। এ বছর ৩য় থেকে ৫ম শ্রেণীর ভোটার সংখ্যা ৩২২ জন। আর নির্বাচনে প্রার্থী ১৯ জন। ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী ও ঝরে-পড়া কমানোর লক্ষ্যে ২০১০ সাল থেকে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক ও আলহাজ্ব আবুল কাশেম প্রমুখ।