মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ১০দিন ধরে দুই সহোদর স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই সহোদর খায়েরুল বাশার রাব্বী (১৩) ও সাব্বির হোসেন (১১) উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিল মিয়া জমাদ্দারের পুত্র।
খায়রুল বাশার রাব্বী পৌর শহরের কে.এম লতীফ ইনষ্টিটিউশনের ৮ শ্রেণী ও সাব্বির হোসেন মডেল সরকারী বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। এ ঘটনায় দুই সহোদরের বাবা খলিল মিয়া জমাদ্দার মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, দুই সহোদর গত ২১ ফেব্রুয়ারীি পালন করা উপলক্ষে সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এদিকে গত ১০ দিন ধরে দুই পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পিতা-মাতা ও পরিবারের লোকজন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, নিখোঁজ দুই সহোদরকে উদ্ধারে পুলিশ তত্পর রয়েছে।
মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে
তিনটি বাড়ি ভস্মীভূত
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানানর, মঠবাড়িয়া উপজেলার সাপলেজার খেতাছিড়া গ্রামে শনিবার দুপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, আজ শনিবার দুপুরে কাছেম ওরফে কালু মিয়া পাকঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে কালু, আলতাফ হোসেন ও সুলতান হোসেন ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
