এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৪৩

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে নগরের হালিশহর থানার বিজয় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, সংসদ সদস্য সাঈদ আল নোমান ওই এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। 

এ সময় অজ্ঞাতপরিচয় কেউ তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/পিএস