মহালছড়ি(খাগড়াছড়ি) সংবাদদাতা
মহালছড়িতে বেপরোয়াভাবে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে প্রশাসনের দোহাই দিয়ে অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রতিযোগিতায় নেমেছে ইটভাটার মালিকেরা। যদিও এ বছরের প্রথমদিকে সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রতি ইটভাটায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা করার পর ইটভাটার মালিকেরা আরো বেশি বেপরোয়াভাবে কাঠ পোড়ানো প্রতিযোগিতায় নেমেছে। কাঠ পোড়ানোর বিষয়ে বিসমিল্লাহ ব্রিকফিল্ডের মালিক আকতারুল আলম জানান, জরিমানা দেয়ার পর কাঠ পোড়ালে অসুবিধা হয় না, এর আগেও আমরা তা করে এসেছি। আমার কাছে জরিমানার স্লিপ আছে। জরিমানা দিয়ে কাঠ পোড়ানোর বৈধতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, ‘জরিমানা দেয়ার পর যখন আর কেউ ধরে না তখনতো এক হিসাবে বৈধতা দেয়ার মতোই’।
অন্যদিকে ফিক্সড চিমনি ব্যবহারের নিয়ম-নীতি থাকলেও নিয়ম বহির্ভূতভাবে এক ইটভাটায় ড্রাম চিমনি দিয়ে ইট পোড়াচ্ছে।
