শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৭
শেরপুর প্রতিনিধি শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৪জন ভোটারের মধ্যে ১৬২ জন ভোটার ভোট প্রদান করেন। ১১টি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ ৬টি পদে বিএনপির ব্যানারে শেরপুর জেলা আইনজীবী ঐক্য পরিষদ এবং অপরদিকে আওয়ামীলীগের ব্যানারে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি সহ ৫টি পদে জয় লাভ করে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হচ্ছেন, সভাপতি পদে অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. আমিনুল ইসলাম(২), সদস্য পদে অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন মুন্না ও অ্যাডভোকেট খোরশেদ আলম। আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম (রকীব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. হারুণ-অর-রশিদ মোল্লা, , অডিটর অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুন্সী মো. মোহসীন।