‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট’

চ্যাম্পিয়ন হলো এআইইউবি

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:৩৯
বিশ্ববিদ্যালয় দলগুলোর মধ্যকার ক্রিকেট প্রতিযোগিতা ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে’র শিরোপা জিতেছে এআইইউবি। ফাইনালে দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৫৯ রানে হারায়। ফাইনালে সেরা হন চ্যাম্পিয়ন দলের ইফতেখার নাঈম আহমেদ। অপরদিকে টুর্নামেন্ট সেরা হন আরিফুল হক। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পেয়েছে পাঁচ লাখ টাকা এবং রানার আপ পায় দুই লাখ টাকা। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট পেয়েছেন একটি ওয়ালটন মোটরসাইকেল । গত বৃহস্পতিবার শেষ হয় ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া তারুণ্য নির্ভর এ টুর্নামেন্টটি। প্রতিযোগিতার ৫২টি ম্যাচই অনুষ্ঠিত হয় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচের আগে কনসার্টে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেইজ। সবশেষে চোখ ধাঁধানো লেজার শোর-এর মাধ্যমে পর্দা নামে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০১৩ টুর্নামেন্টের। প্রেস বিজ্ঞপ্তি