বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার নির্দেশে ও সহযোগিতায় ২০০১ সালের নির্বাচনের পর যেমনিভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়েছিল ঠিক তেমনি জামায়াত-শিবির পুনরায় সংখ্যালঘুদের উপর এখন হামলা চালাচ্ছে। বক্তারা অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানান।গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত জামায়াত-শিবির নিষিদ্ধ, দেশব্যাপী জামায়াত-শিবির দ্বারা সংখ্যালঘুদের উপর হামলা, অগ্নিসংযোগ, লুট ও তাণ্ডবের প্রতিবাদে সমাবেশে এ কথা বলা হয়। এতে সভাপতিত্ব করেন জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
