মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে গতকাল শনিবার বিকালে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শাহীন জোয়ারদার নামে এক ছাত্রলীগ নেতাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি ছোঁড়ে ।