মুন্সীগঞ্জে মাদ্রাসার দেয়াল ধসে শিশু শিক্ষার্থী নিহত

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:৪৮
মুন্সীগঞ্জ সদরের রামপালে জলিল জব্বার দাখিল মাদ্রাসায় দেয়াল ধসে শিশু শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার ক্লাস চলাকালীন নির্মাণাধীন দেয়াল ধসে পড়লে সিমি আক্তার (৫) নামে শিশু শ্রেণীর ঐ ছাত্রী মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই নিহত হয়। সিমি সদর উপজেলা রামপাল গ্রামের ফারুক রাঢ়ীর কন্যা। এ ঘটনায় সিমির পরিবার ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।