দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ১৯:১১
আজ ২০ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২১ রবিউসসানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা:২ ও ৭। শুভবার:সোমবার। শুভরত্ন:চন্দ্রকান্তমণি ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি:মৌলিক চিন্তা-ভাবনার অধিকারী। নিজের মত চলতে চান। আপনি একটু চাপা, তাই লোকে আপনাকে ভুল বুঝবে। পরিচিতরা আপনাকে দেয়ার পরিবর্তে আপনার কাছ থেকে নেবে। পরিকল্পনা বাস্তবায়নে আপনার নিজের ওপর পুরোপুরি নির্ভর করতে হবে। আপনার ইনটুইশন প্রখর। আপনি খেয়ালি, অতীন্দ্রিয়, সবকিছুর প্রতিই আপনি আকৃষ্ট হতে পারেন। জীবনের প্রথমভাগে আপনি অনেক বাধা ও দুঃখের মুখোমুখি হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী হেনরী রাউবার্ন, ব্যারিস্টার মইনুল হোসেন, জ্যোতির্বিদ ফ্রিজ গ্রিবনার, বিজ্ঞানী জর্জ গেমো, আকন্দ সানায়োর মোর্শেদ, মওলানা মতিউর রহমান নিজামী। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। কাজকর্মে অগ্রগতি ব্যাহত হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয়বৃদ্ধির যোগ আছে। লেনদেনে সতর্ক থাকুন। কাওকে অযৌক্তিক কোনো সুযোগ দেবেন না। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কাজের চাপ বাড়তে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অযথা কারো সাথে তর্ক না করলেই ভাল করতেন। তর্ক থেকে বিবাদ সৃষ্টি হতে পারে। মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। আজ ঋণ শোধ করতে পারেন। যাচাই না করে কোনো কিছু মেনে নেবেন না। অন্ধ বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। কারো সাথে ভুল বুঝাবুঝি দেখা দিকে পারে। ঠাণ্ডা ও ধূলাবালি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। খেলাধুলায় সাফল্য পেতে পারেন। আপনজন কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। সংযম বজায় রাখার চেষ্টা করুন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কোনো সন্তানের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ভাইবোনদের কারো সহযোগিতা আশা করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চিকিত্সকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সাফল্য ও খ্যাতি লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যবসায়ীদের জন্য পরিবেশ অনুকূল থাকবে। বকেয়া টাকা আদায় হতে পারে। দুঃশ্চিন্তা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। উপার্জনের ব্যাপারে কারো সহযোগিতা পাবেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। অংশীদারী ব্যবসায় মতানৈক্যের সৃষ্টি হতে পারে। তথ্য খাতে বিভ্রান্তি দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ঠিকাদার ও সরবরাহকারীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা মিটে যেতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সুফল পেতে পারেন। যোগাযোগ বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কারণে ছুটি নেয়ার প্রয়োজন হতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ চাকরিজীবীদের আজ সতর্ক থাকতে হবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সংযম ও নিষ্ঠার সাথে কাজ করুন। শরীর ভালো যাবে না। ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মানসিক শান্তি অক্ষুণ্ন থাকতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।