গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:০২
বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলার রেকর্ডটি সম্প্রতি আবারও নতুন করে লেখা হলো গিনেজের পাতায়। আর বেঁচে থাকা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে গিনেজের পাতায় যিনি নাম লিখিয়েছেন তিনি হলেন জাপানের মিসাও ওকাওয়া। আগামীকাল মঙ্গলবার নিজের ১১৫ তম জন্মদিন পালনের অপেক্ষায় থাকা মিসাও রেকর্ড বুকে নাম লেখানোর দিনে ছিলেন ১১৪ বছর ৩৫৯ দিন বয়সী। উল্লেখ্য, এর আগে বেঁচে থাকা মহিলাদের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মহিলা হবার গৌরবটিও অর্জন করেছিলেন কোটো ওকুবো নামের আরেক জাপানি মহিলা যিনি এ বছরেরই ১২ জানুয়ারি ১১৫ বছর ১৯ দিন বয়সে মারা যান।