তিন মাসের বিরতি

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:০২
না অন্য কোনো ব্যস্ততা নয়, একেবারে পারিবারিক কারণেই নিজে থেকে ৩ মাসের বিরতি নিয়েছেন ‘মনপুরা’খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। মিলি বিনোদন প্রতিদনকে বলেন, ‘আসলে ঘরে আমার ছোট্ট সন্তান ওকে সময় আর পরিচর্যায় কোনো রকম গাফিলতি দিতে চায় না। তাই প্রায় প্রতি সপ্তাহেই একটি দুটি নাটকের অফার ফিরিয়ে দিচ্ছি। সবাইকেই বলছি, আরও ৩/৪ মাস বিরতি নিয়ে তবেই কাজ শুরু করব। কারণ শুটিং সেটে গেলেও নিজের মন পড়ে থাকে বাবুটার প্রতি। এ কারণে এখন একেবারেই আমার ঘরেই আমার সন্তানকে নিয়েই কাটে সারাক্ষণ।’ উল্লেখ্য, ‘মনপুরা’ ছবিটি ব্লকবাস্টার হিট হওয়ার পরও চলচ্চিত্রে তেমন কোনো ব্যস্ততায় মিলিকে দেখা যায়নি। নতুনভাবে মিডিয়ায় কাজ শুরুর ক্ষেত্রে চলচ্চিত্র নিয়ে কোনো কিছু ভাবছেন কি না এমন প্রশ্নে মিলি বলেন, ‘আসলে আমার প্রথম ছবিটির সাফল্য এমন একটা চূড়ায় যে, পরের ছবিটি আমার হিসেব করে নিতে হচ্ছে। যেন একজন দর্শকও না বলতে পারে যে মিলির আগের ছবিটাই ভালো ছিল। অবশ্যই ভালো ছবি হলে আমি করব।’