কমেডি চলচ্চিত্রে অভিনয় করতে চান মাধুরী

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:০৩
নিজের অভিনয় ও নাচের গুণে মাধুরী দিক্ষিত দেশ-বিদেশে কোটি ভক্তের হূদয় জয় করেছেন অনেক আগেই। মাঝে চলচ্চিত্রে বেশ ক’টা বছরের বিরতি গেলেও এবার একসঙ্গে দুইটি ছবি নিয়ে হাজির হচ্ছেন বলিউডের পর্দায় তিনি। ‘ঢের ইশকিয়া’ ও ‘গুলাব গ্যাং’ ছবি দুটিতে এখন অভিনয় করছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাত্কারে মাধুরী দিক্ষিত বলেন, ‘আমি সব ধরনের চরিত্রেই এখন থেকে অভিনয় করব। তবে আমি কমেডি, ফান, একটু বেশি মজাদার গল্পে অভিনয় করতে খুবই আগ্রহী। আমি দীর্ঘদিন ধরেই খুঁজছি একটি ভালো কমেডি ও ফানভিত্তিক স্ক্রিপ্ট। এখনও মিলেনি, এ ধরনের ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই করব।