ভুঞাপুরে অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুলের পদত্যাগের দাবিতে রবিবার বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রকাশ, অনিক নামের এক শিক্ষার্থীর সাথে প্রধান শিক্ষক অশালীন আচরণ করেছেন। পরে তিনি ক্লাসে গিয়ে অনিকসহ সকল শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিষ্ঠান চালাতে গেলে এরকম একটু- আধটু হবেই। আর এক শ্রেণীর লোক হিংসাপরায়ণ হয়ে আমার সুনাম ক্ষুণ্ন্ন করছে।
